জায়গিরদার

জায়গিরদার বি. বিণ. জায়গির ভোগকারী। জায়গিরদারি, জায়গিরদারি প্রথা বি. জায়গির দেওয়া এবং তত্পরিবর্তে কাজ আদায় করার বন্দোবস্তবিশেষ।

জীবনবেদ

জীবনবেদ বি. জীবনের মূলমন্ত্র ও নিয়ন্ত্রক নীতি।

জায়গির

জায়গির [ jāẏagira ] বি. দান বা পুরস্কাররূপে প্রাপ্ত নিষ্কর ভূ-সম্পত্তি। [ফা. জাগীর]। জায়গিরদার বি. বিণ. জায়গির ভোগকারী। জায়গিরদারি, জায়গিরদারি প্রথা বি. জায়গির দেওয়া এবং তত্পরিবর্তে কাজ আদায় করার বন্দোবস্তবিশেষ।

জীবনবিমা

জীবনবিমা বি. যে বিমা-চুক্তিতে নির্দিষ্ট মেয়াদের শেষে বিমাকারী বা তার মৃত্যু ঘটলে তার উত্তরাধিকারী টাকা পায়।

জায়গা

জায়গা [ jāẏagā ] বি. 1 স্হান, ঠাঁই (দাঁড়াবার জায়গা); 2 জমি, ভূমি (জায়গা কিনে বাড়ি করা); 3 অবস্হা, পরিবেশ (লোভের জায়গা); 4 পাত্র, আধার (দুধের জায়গা); 5 আশ্রয় (পৃথিবীতে তার আর জায়গা নেই); 6 বাস, আবাস (জঙ্গলটা সাপের জায়গা); 7 পরিবর্ত (আমার জায়গায় অন্য লোক নাও); 8 সুযোগ (জায়গা বুঝে কথা বলতে হয়)। [ফা. জায়গাহ্]। জায়গাজমি বি. ভূ-সম্পত্তি।

জায়সুদি

জায়সুদি বিণ. ঋণের সুদস্বরূপ জমির ফসল দিতে হয় এমন।

জীবনপ্রবাহ

জীবনপ্রবাহ বি. সংসারস্রোত, জীবনযাপন, বহমান শ্রোতোরূপ জীবন (‘জীবনপ্রবাহ বহি কালসিন্ধু পানে ধায়’: মধু)।