খ খড়মড় খড়মড়, খড়খড় [ khaḍmaḍ, khaḍkhaḍ ] বি. শুকনো খড় ইত্যাদিতে চলাফেরা বা নড়াচড়ার আওয়াজ (সারারাত প্যাকিং বাক্সের মধ্যে খড়খড় শব্দ শুনেছি)। [দেশি]।
খ খড়খড় খড়খড়, খড়মড় [ khaḍkhaḍ, khaḍmaḍ ] বি. শুকনো খড় ইত্যাদিতে চলাফেরা বা নড়াচড়ার আওয়াজ (সারারাত প্যাকিং বাক্সের মধ্যে খড়খড় শব্দ শুনেছি)। [দেশি]। খড়খড়ে বিণ. ১. ওইরকম শব্দকারী; ২. অত্যন্ত শুকনো (খড়খড়ে গামছায় মুখ মুছো না)।
খ খড়িকা খড়িকা, খড়কে [ khaḍkē, khaḍikā ] বি. সরু ছোট কাঠি; দাঁত পরিষ্কার করার ছোট সরু কাঠি, toothpick. [বাং. খড় + ইকা > কে]।
খ খড়কে খড়কে, খড়িকা [ khaḍkē, khaḍikā ] বি. সরু ছোট কাঠি; দাঁত পরিষ্কার করার ছোট সরু কাঠি, toothpick. [বাং. খড় + ইকা > কে]।
খ খট্বাঙ্গ খট্বাঙ্গ বি. ১. খাটের পায়া বা খুরা; ২. খট্বাঙ্গের মতো মুগুর; ৩. আগায় নরকপালযুক্ত লাঠি-যা শিবের অস্ত্র।