খতনা

খতনা [ khatanā ] বি. (মুস.) মুসলমানি, লিঙ্গের ত্বকছেদনরূপ সংস্কার,  circumcision. [আ. খত্না]।

খত

খত [ khata ] বি. ১. চিঠি, লিপি (একটি খত লিখে পাঠিয়েছি); ২. তমসুক,  ঋণপত্র, ঋণের দলিল; ৩. স্বীকারপত্র (দাসখত লিখে দিয়েছি নাকি?); ৪. আঁচড় বা ঘষার  দাগ। [আ. খত্]। নাকে খত বি. অপরাধের দণ্ড হিসাবে মাটিতে নাক ঘষা।

খণ্ডাখণ্ডি

খণ্ডাখণ্ডি [ khaṇḍākhaṇḍi ] বি. প্রবল মারামারি; ভয়ানক যুদ্ধ। [দেশি]।

খণ্ডিতা

খণ্ডিতা বি. (স্ত্রী.) নায়কের দেহে অন্য নারীর প্রণয়ের  চিহ্নাদি দেখে ক্রুদ্ধা ও ঈর্ষান্বিতা নায়িকা।

খণ্ডিত

খণ্ডিত বিণ. খণ্ড করা হয়েছে এমন, টুকরো বা বিভক্ত করা হয়েছে  এমন (খণ্ডিত ভারতবর্ষ); অঙ্গহীন, অসম্পূর্ণ (খণ্ডিত জ্ঞান); নিরাকৃত, মোচন করা  হয়েছে এমন (পাপ খণ্ডিত হয়েছে)।

খণ্ডানো

খণ্ডানো ক্রি. বি. ১. যুক্তির দ্বারা ভুল বা মিথ্যা বলে প্রতিপন্ন করা ; ২. পাপ, দোষ  প্রভৃতি মোচন বা নিবারণ করা (এতে কি তোমার দোষ খণ্ডাবে?); ৩. লঙ্ঘন করা (‘বিধির  বিধি কে পারে খণ্ডাতে?)।

খণ্ডশ

খণ্ডশ (-শস্) ক্রি-বিণ. খণ্ডে খণ্ডে, খণ্ড খণ্ড করে, ক্রমশ (অভিধানখানি খণ্ডশ প্রকাশিত হবে)। 

খণ্ডপ্রলয়

খণ্ডপ্রলয় বি. ১.  আংশিক প্রলয়; ২. স্বর্গ বাদে সমুদয় সৃষ্টির অবসান; ৩. তুমুল কাণ্ড, ঘোর দাঙ্গাহাঙ্গামা  (ঘরের মধ্যে ততক্ষণে খণ্ডপ্রলয় ঘটে গেছে)।