খাটা

খাটা [ khāṭā ] ক্রি. ১. পরিশ্রম করা (পরীক্ষার জন্য খুব খাটছে); ২. কাজ করা  (বাড়িতে এখন মিস্ত্রি খাটছে) ; ৩. মানানসই হওয়া (ঘরের সঙ্গে আসবাবপত্র ঠিক খাটছে  না); ৪. নিয়োজিত বা বিনিযুক্ত হওয়া (ব্যবসায়ে আমার টাকা খাটছে); ৫. যথাযথ হওয়া  (তোমার সম্বন্ধে একথা খাটে না)। ☐বি. উক্ত সব অর্থে। ☐ বিণ. ১. খেটেছে এমন (খাটা  কথা, খাটা টাকা); ২. যার জন্য (মেথরকে) খাটতে হয় (খাটা পায়খানা)। [বাং.  √খাট্ + আ]। খাটানো ক্রি. ১. অপরকে দিয়ে খাটিয়ে নেওয়া; ২. পরিশ্রম করানো  (শরীরটাকে একটু খাটাও, মাথা খাটানো); ৩. কাজ করানো (মিস্ত্রি খাটিয়ে খাই); ৪.  বিনিয়োগ করা (টাকা খাটানো, বুদ্ধি খাটানো); ৫....

খাটো করা

খাটো করা ক্রি. ছোট করা; হীন বা অপমানিত করা।

খাটো

খাটো, খাট২–বিণ. ছোট, বেঁটে (খাট গড়ন); মৃদু, চাপা অনুচ্চ (খাট গলা), হীন (খাটো নজর, কুলে খাটো); দুর্বল (কানে খাটো)। [দেশী ]। খাটো করা ক্রি. ছোট করা; হীন বা অপমানিত করা। খাটো হওয়া ক্রি. হীন হওয়া।

খাট

খাট১ [ khāṭa১. ] বি. পর্যঙ্ক, পালংক; খাটিয়া। [সং. খট্বা]। খাট২, খাটো–বিণ. ছোট, বেঁটে (খাট গড়ন); মৃদু, চাপা অনুচ্চ (খাট গলা), হীন (খাটো নজর, কুলে খাটো); দুর্বল (কানে খাটো)। [দেশী ]। খাটো করা ক্রি. ছোট করা; হীন বা অপমানিত করা। খাটো হওয়া ক্রি. হীন হওয়া।

খাঞ্জা খাঁ

খাঞ্জা খাঁ [ khāñjā khā ] বি. যে ব্যক্তি (খান্জহান্ খাঁয়ের মতো) নবাবি চালে  চলে। [ফা. খান্জহান্ খাঁ]।

খাজাঞ্চি

খাজাঞ্চি [ khājāñci ] বি. কোষাধ্যক্ষ, treasurer. [আ. খজানা +  তুর্. চি]। খাজাঞ্চিখানা বি. কোষাগার।

খাজা

খাজা [ khājā ] বি. ময়দার তৈরি মিঠাইবিশেষ (খাজাগজা খাই না)। ☐ বিণ. ১.  শক্তি, কচ্কচে (খাজা কাঁঠাল); ২. নিরেট বোকা; অপদার্থ (আচ্ছা খাজা লোক তো)।  [সং. খাদ্য > খজ্জ > খাজা]।