খোটেল

খোটেল [ khōṭēla ] বিণ. বি. ধূর্ত, ধড়িবাজ (আচ্ছা খোটেল লোকের পাল্লায়  পড়েছি)। [দেশি]।

খোজাপ্রহরী

খোজাপ্রহরী বি. ভারতের মুসলমান নৃপতিদের হারেম বা অন্তঃপুরের নপুংসক পাহারাদার।

খোখো

খোখো [ khō-khō ] বি. মূলত ভারতীয়দের খোলা মাঠের খেলবিশেষ। [দেশি]।

খোক্কস

খোক্কস [ khōkkasa ] বি. রূপকথায় বর্ণিত রাক্ষসের মতো কাল্পনিক প্রাণী। [দেশি]।

খোঁয়াড়

খোঁয়াড় [ khōmẏāḍ ] বি. ১. শুয়োর ভেড়া ইত্যাদির থাকার স্হান; ২. ইতস্তত  ঘুরে-বেড়ানো পশুকে আটকে রাখার স্হান, pound (গোরুটাকে ধরে খোঁয়াড়ে দিয়ে দাও)।  [দেশি]।

খোপা

খোপা, খোঁপা [ khōpā, khōmpā ] বি. কবরী, মেয়েদের ঝুঁটবাধা চুল,  মেয়েদের গুচ্ছাকারে বাঁধা চুল। [তু. ম. বাং. খোপ্পা]।

খোঁজ

খোঁজ [ khōnja ] বি. ১. সন্ধান, অন্বেষণ (চাকরির খোঁজ করছে); ২. খবর,  তত্ত্ব (আমি কেমন আছি তার খোঁজ রাখো? ছেলেটার খোঁজ পেলে?)। [বাং. √খুঁজ্ + অ]।  খোঁজখবর বি. তত্ত্বতলাশ, সন্ধান, পাত্তা।

খোঁচ

খোঁচ [ khōnca ] বি. ১. কাঁটা; ২. ছুঁচের মতো সূক্ষ্ম ও তীক্ষ্ণ মুখ; ৩. সূক্ষ্ম কোণ ; ৪. (আল.) ত্রুটি, ছটোখাটো ঝঞ্ঝাট (সবই হল, তবে একটা খোঁচ থেকেই গেল)।  [দেশি]।

খেসারি

খেসারি [ khēsāri ] বি. ডালবিশেষ। [দেশি]।

খেসারতি

খেসারতি বি. বিণ. ক্ষতিপূরণ; ক্ষতিপূরণসম্পর্কিত।