খ খ্যাত খ্যাত [ khyāta ] বিণ. ১. বিখ্যাত, প্রসিদ্ধ (খ্যাতনামা); ২. উক্ত, কথিত, অভিহিত, পরিচিত (সে এই নামেই খ্যাত)। [সং. খ্যা + ত]। খ্যাতনামা (-মন্) বিণ. বিখ্যাত, প্রসিদ্ধ। খ্যাতি বি. ১. প্রসিদ্ধি, যশ; ২. আখ্যা; ৩. প্রচার।
খ খ্যাঁত্খ্যাঁত্ খ্যাঁত্খ্যাঁত্ [ khyānt-khyānt ] বি. অব্য. অসুস্হ বা রুগ্ণ শিশুর বিরক্তিকর মৃদু কান্না বা ঘ্যানরঘ্যানর (ছেলেটা সারাদিন এত খ্যাঁত্ খ্যাঁত্ করছে যে ওকে রেখে কাজ করতেই পারছি না)। [দেশি]।
খ খ্যাঁট খ্যাঁট [ khyānṭa ] বি. (কৌতু.) ভোজ, ভোজন; জবর খাওয়া (বিয়েবাড়িতে খ্যাঁট কেমন হল?)। [সং. খেট]। খ্যাঁটন বি. ভোজ, খ্যাঁট।
খ খোলসা খোলসা [ khōlasā ] বিণ. ১. পরিষ্কৃত, মুক্ত (আকাশ খোলসা হয়েছে); ২. খোলা, অকপট (খোলসা করে বলো); ৩. খালি, উজাড় (মনের কথা খোলসা করো)। [আ. খুলাসা]।