খুকু

খুকু, খুকি স্ত্রী.  খোকা।

খুকি

খুকি, খুকু স্ত্রী.  খোকা।

খোকামি

খোকামি, খোকাপনা বি. বয়স্ক লোকের খোকার মতো  আচরণ (এই খোকামি তোমাকে আর মানায় না)।

খোকাপনা

খোকাপনা, খোকামি বি. বয়স্ক লোকের খোকার মতো  আচরণ (এই খোকামি তোমাকে আর মানায় না)।

খোকাইলিশ

খোকাইলিশ বি. ইলিশের  স্বাদগন্ধযুক্ত ছোট ইলিশবিশেষ।

খোকা

খোকা [ khōkā ] বি. ১. শিশুপুত্র (তার একটি খোকা হয়েছে); ২. অল্পবয়স্ক বালক  (খোকাখুকুর খেলা) ; ৩. (ব্যঙ্গে) অল্পবয়সীর মতো আচরণকারী বয়স্ক লোক (বুড়ো  খোকা)। [আঞ্চ. কোকা < সং. কুক্ষি?]। খোকাপনা, খোকামি বি. বয়স্ক লোকের খোকার মতো  আচরণ (এই খোকামি তোমাকে আর মানায় না)। স্ত্রী. খুকি, খুকু। খোকাইলিশ বি. ইলিশের  স্বাদগন্ধযুক্ত ছোট ইলিশবিশেষ।

খোর

খোর [ khōra ] বিণ. ১. (নিন্দার্থে) যে খায় বা ভোগ করে (সুদখোর,  ঘুষখোর); ২. আসক্ত (নেশাখোর)। [ফা. খোর্]।

খোরাই

খোরাই, খোরা [ khōrāi, khōrā ] বি. (সাধারণত) মাটির বা পাথরের  কিনারা-উঁচু পাত্রবিশেষ; মাটির বা পাথরের বাটি। [দেশি]।

খোরা

খোরা, খোরাই [ khōrā, khōrāi ] বি. (সাধারণত) মাটির বা পাথরের  কিনারা-উঁচু পাত্রবিশেষ; মাটির বা পাথরের বাটি। [দেশি]।

খোশবয়

খোশবয়, খোশবু, খুশবু, খোশবাই  বি. সুগন্ধ।