খেলা
খেলা [ khēlā ] বি. ১. ক্রীড়া (বল নিয়ে খেলা); ২. কৌতুক বা পারদর্শিতা প্রদর্শন (সাপ খেলা, ছোরা খেলা) ; ৩. লীলা, অবস্হাবিশেষের আচরণ (‘এই খেলা তো শেষ খেলা নয়’: রবীন্দ্র) ; ৪. ভোজবাজি (ভানুমতীর খেলা)। ☐ ক্রি. ১. খেলা করা (ছেলেরা মাঠে খেলছে); ২. স্ফুরিত বা বিকশিত হওয়া (মাথায় একটা বুদ্ধি খেলে গেল) ; ৩. বুদ্ধিযুক্ত হওয়া (অঙ্কটা তার মাথায় ঠিক খেলে না)। [সং. √খেল্ + বাং. আ]। খেল বি. ১. ক্রীড়া; ২. ভোজবাজি (ভানুমতীর খেল)। খেলনা বি. ক্রীড়নক, পুতুল। ☐ বিণ. ক্রীড়নকরূপে ব্যবহার্য (খেলনা-পুতুল)। খেলাঘর বি. (আল.) কৃত্রিম সংসার। খেলাধুলা বি. তুচ্ছ জিনিস নিয়ে শিশুদের ক্রীড়াকৌতুক; নানাবিধ খেলা।...