খ খুরে খুরে দণ্ডবত (দণ্ডবৎ) খুরে খুরে দণ্ডবত্ (ব্যঙ্গে) পরোক্ষে পশু বলে ঘোষণা করে দুষ্টের কাছে পরাজয় স্বীকার বা নিষ্কৃতি কামনা।
খ খুঁচিয়ে ঘা করা খুঁচিয়ে ঘা করা ক্রি. অকারণ খোঁচাখুঁচির ফলে সুস্হ স্হান ক্ষত করা; (আল.) অনাবশ্যক আলোচনার দ্বারা অপ্রিয় অবস্হার সৃষ্টি করা।
খ খেতি খেতি১ ক্ষতির কথ্যরূপ। খেতি২ [ khēti ] বি চাষ-আবাদ। [সং. ক্ষেত্র]। খেতিমজুর, খেতমজুর বি. যে ভূমিহীন কৃষক পরের খেতে খেটে খায়। খেতী – (অ.প্র) কৃষক, চাষী।