ল লোপ লোপ বি. 1 বিনাশ, ধ্বংস (বংশলোপ) 2 অবসান (চৈতন্যলোপ)। [সং. লুপ্ + অ। ] লোপপ্রাপ্ত বিণ. লোপ পেয়েছে বা ধ্বংস হয়েছে এমন।
ল লোনা লোনা বিণ. লবণাক্ত (লোনা জল)। ☐ বি. 1 লবণের অংশ বা লবণজাতীয় উপাদান (লোনা ধরা, দেওয়ালে লোনা লাগা) 2 মাটিতে বা জলে লবণের আধিক্য (লোনায় স্বাস্হ্যহানি হওয়া)। [বাং. লুন + আ।]
ল লোধ্র লোধ, লোধ্র বি. সাদা ফুলবিশিষ্ট ছোটো গাছবিশেষ (লোধ্রফুলের শুভ্র রেণু রবীন্দ্র)। [ সং. রুধ্ + অ, র।]
ল লোধ লোধ, লোধ্র বি. সাদা ফুলবিশিষ্ট ছোটো গাছবিশেষ (লোধ্রফুলের শুভ্র রেণু রবীন্দ্র)। [ সং. রুধ্ + অ, র।]
ল লোডশেডিং লোডশেডিং বি. বিদ্যুতের ঘাটতি পূরণের জন্য বিদ্যুত্শক্তির সাময়িক ক্রিয়ালোপ গতিশীল বিদ্যুত্প্রবাহ কিছু সময়ের জন্য বন্ধ থাকা। ইং. load-shedding।