লোপাট

লোপাট বিণ. 1 সম্পূর্ণ লুণ্ঠিত বা আত্মসাত্ করা হয়েছে এমন (জিনিসপত্র লোপাট) 2 নিশ্চিহ্ন, লুপ্ত (প্রমাণ লোপাট)। [সং. লুপ্ত > লুপত > লোপাট। ]

লোভাতুরা

লোভাতুরা স্ত্রী. লোভাতুর বিণ. অতিশয় লোলুপ হয়েছে এমন, লোভপীড়িত।

লোভাতুর

লোভাতুর বিণ. অতিশয় লোলুপ হয়েছে এমন, লোভপীড়িত। স্ত্রী. লোভাতুরা।

লোভনীয়া

লোভনীয়া স্ত্রী. লোভনীয় বিণ. লোভজনক স্পৃহণীয়।

লোভনীয়

লোভনীয় বিণ. লোভজনক স্পৃহণীয়। স্ত্রী. লোভনীয়া।

লোভন

লোভন বি. 1 প্রলুব্ধ করা (করেছে আমার নয়ন লোভন রবীন্দ্র) 2 প্রলোভন। ☐ বিণ. লোভজনক, লুব্ধ করে এমন (নয়নলোভন রূপ, লোভন গন্ধ)।

লোভ

লোভ বি. 1 পাবার জন্য বা লাভ করার জন্য তীব্র বাসনা, লিপ্সা (ধনলোভ, খ্যাতির লোভ) 2 পরদ্রব্য আত্মসাত্ করার প্রবৃত্তি 3 বিষয়বাসনা (লোভ জয় করা)। [সং. লুভ্ + অ।] লোভন বি. 1 প্রলুব্ধ করা (করেছে আমার নয়ন লোভন রবীন্দ্র) 2 প্রলোভন। ☐ বিণ. লোভজনক, লুব্ধ করে এমন (নয়নলোভন রূপ, লোভন গন্ধ)। লোভনীয় বিণ. লোভজনক স্পৃহণীয়। স্ত্রী. লোভনীয়া।

লোফালুফি

লোফালুফি বি. পরস্পরের প্রতি ছুড়ে দেওয়া ও লোফা।

লোবান

লোবান বি. ধুনোর মতো গন্ধযুক্ত বৃক্ষনির্যাসবিশেষ। [আ. লুবান।]

লোপাপত্তি

লোপাপত্তি বি. লোপাট হওয়া বা করা বিলুপ্তি। [তু. লোপাট। ]