লোলাজিহ্ব

লোলাজিহ্ব বিণ. (যার) জিহ্বা লালসাযুক্ত বা চঞ্চল বা লকলকে।

লোলাচর্ম

লোলাচর্ম বিণ. (প্রধানত বার্ধক্যবশত) গায়ের চামড়া ঝুলে পড়েছে এমন।

লোলা

লোলা বিণ. লোল-এর স্ত্রীলিঙ্গে। ☐ বি. জিহ্বা। নোলা দ্র। লোলাচর্ম বিণ. (প্রধানত বার্ধক্যবশত) গায়ের চামড়া ঝুলে পড়েছে এমন। লোলাজিহ্ব বিণ. (যার) জিহ্বা লালসাযুক্ত বা চঞ্চল বা লকলকে। লোলাজিহ্বা বি. চঞ্চল বা লকলকে জিহ্বা। লোলাদৃষ্টি বি. সতৃষ্ণ বা লোভার্ত চাহনি। লোলায়মান বিণ. লকলক করছে এমন, দোলায়মান।

লোলুপতা

লোলুপতা বি. লোলুপ বিণ. লোভাতুর, অত্যন্ত লোভী বা লুব্ধ (লোলুপ রসনা, লোলুপ দৃষ্টি)। [সং. লুপ্ + যঙ্লুক্ + অ। ]

লোলুপ

লোলুপ বিণ. লোভাতুর, অত্যন্ত লোভী বা লুব্ধ (লোলুপ রসনা, লোলুপ দৃষ্টি)। [সং. লুপ্ + যঙ্লুক্ + অ। ] বি. তা।

লোলিত

লোলিত বিণ. 1 কম্পিত, আন্দোলিত 2 চঞ্চল 3 ঝুলে পড়েছে এমন।

লোল

লোল বিণ. 1 চঞ্চল, বিলোল (লোল কটাক্ষ) 2 লকলকে (লোল রসনা) 3 লোলুপ, সতৃষ্ণ (লোল দৃষ্টি) 4 শিথিল, ঢিলা (লোলচর্ম) 5 (আঞ্চ.) লালা, থুতু। [সং. লুড্ + অ।]

লোর

লোর বি. (প্রা. কা.) অশ্রু, চোখের জল (নয়নকো লোর গো. দা.) [সং. লোত্র।]

লোমজ

লোমকূপ, লোমজ, লোমফোঁড়া, লোমরাজি, লোমহর্ষ, লোমহর্ষক যথাক্রমে রোমকূপ, রোমজ, রোমফোঁড়া, রোমরাজি, রোমহর্ষ ও রোমহর্ষক-এর অনুরূপ। [ দ্র রোম। ]