ল লোহিত লোহিত বিণ. লাল, রক্তবর্ণ। ☐ বি. লাল রং। [সং. লোহ + ইত।] লোহিতক বি. 1 পদ্মরাগমণি 2 মঙ্গলগ্রহ। লোহিতকণা, লোহিতকণিকা বি. মেরুদণ্ডী প্রাণীর রক্তে যে লাল কণিকা থাকে। লোহিতসাগর বি. আফ্রিকা ও এশিয়ার মধ্যবর্তী রেড সি, Red Sea. লোহিতাঙ্গ বি. মঙ্গলগ্রহ।
ল লোহা লোহা বি 1 ধূসর বা কালচে রঙের শক্ত অতিপ্রয়োজনীয় ধাতুবিশেষ, লৌহ 2 হিন্দু এয়োতির চিহ্নস্বরূপ স্ত্রীলোকের ধারণীয় লোহার বালা, নোয়া। [সং. লোহ + বাং. আ। ] লোহার কার্তিক দ্র কার্তিক। লোহালক্কড় বি. লোহা কাঠ ইত্যাদি জিনিসের সমষ্টি। লোহার বি. 1 কর্মকার 2 লৌহব্যবসায়ী 3 পদবিবিশেষ। [দ্র লোহা।]
ল লোহ লোহ1 বি. 1 লৌহ 2 সবরকমের ধাতুদ্রব্য 3 রক্ত (লোহসহ মিশি অশ্রুধারা আর্দিল মহীরে মধু.)। [সং. লোহ + অ।] লোহ2 বি. (প্র. কা.) চোখের জল (চক্ষে বহে লোহ ঘ.)। [সং. লোত্র। ]