লৌকিক

লৌকিক বিণ. 1 মানুষ বা পৃথিবীসম্বন্ধীয় 2 সমাজে প্রচলিত (লৌকিক শিষ্টাচার) 3 বৈদিক বা শাস্ত্রিয় নয় অথচ জনসাধারণের স্বীকৃত (লৌকিক দেবতা, লৌকিক ব্রত) 4 মানবিক 5 সাধারণ 6 সামাজিক (লৌকিক রীতিনীতি)। [সং. লোক + ইক। ] লৌকিকতা বি. 1 সামাজিকতা 2 (বাং.) বিবাহাদি সামাজিক ব্যাপারে প্রদত্ত উপহার বা উপহারাদির আদান-প্রদান।

লৌকতা

লৌকতা বি. লৌকিকতা (লৌকলৌকতা)। [সং. লৌকিকতা।]

লোহু

লোহু বি. (কাব্যে) রক্ত। ☐ বিণ. লাল, রক্তবর্ণ। [সং. লোহ্।]

লোহিতকণিকা

লোহিতকণা, লোহিতকণিকা বি. মেরুদণ্ডী প্রাণীর রক্তে যে লাল কণিকা থাকে।

লোহিতকণা

লোহিতকণা, লোহিতকণিকা বি. মেরুদণ্ডী প্রাণীর রক্তে যে লাল কণিকা থাকে।

লোহিতসাগর

লোহিতসাগর বি. আফ্রিকা ও এশিয়ার মধ্যবর্তী রেড সি, Red Sea.

লৌহ

লৌহ বি. লোহা। ☐ বিণ. লোহার তৈরি (লৌহকপাট)। [সং. লোহ + অ।] লৌহকণ্টক বি. নোঙর। লৌহকার বি. কামার, কর্মকার। লৌহবর্ত্ম বি. রেল ট্রাম প্রভৃতির লোহার তৈরি লাইন। লৌহমল বি. মরচে, মরিচা, জং।

লোষ্ট্র

লোষ্ট্র বি. ঢিল, শক্ত মাটি ইট পাথর প্রভৃতির টুকরো। [সং. লোষ্ট্র + র।]