ল ল্যাংচা ল্যাংচা1 বি. লম্বা আকারের পানতুয়াবিশেষ। [ দেশি। ] ল্যাংচা2 ক্রি. খুড়িয়ে হাঁটা। ☐ বিণ. খোঁড়া, খঞ্জ। [সং. লঙ্গ + বাং. চা।] ল্যাংচানো ক্রি. বি. খোঁড়ানো, খুঁড়িয়ে হাঁটা।
ল ল্যাং মারা ল্যাং মারা ক্রি. বি. 1 পায়ে পা লাগিয়ে অর্থাত্ নিজের পা দিয়ে অন্যের পা জড়িয়ে চলায় বাধা দেওয়া বা ফেলে দেওয়া 2 (আল.) বেকায়দায় ফেলা।
ল ল্যাং ল্যাং বি. 1 পা 2 পায়ে পা লাগিয়ে ফেলে দেওয়ার কায়দা। [তু. হি. টাঙ্গ, বাং. ঠ্যাং।] ল্যাং মারা ক্রি. বি. 1 পায়ে পা লাগিয়ে অর্থাত্ নিজের পা দিয়ে অন্যের পা জড়িয়ে চলায় বাধা দেওয়া বা ফেলে দেওয়া 2 (আল.) বেকায়দায় ফেলা।
ল লৌকিকতা লৌকিকতা বি. 1 সামাজিকতা 2 (বাং.) বিবাহাদি সামাজিক ব্যাপারে প্রদত্ত উপহার বা উপহারাদির আদান-প্রদান।