ল লাশ লাশ1 [ lāśa1 ] বি. 1 মৃতদেহ; 2 (কৌতু.) বিরাট দেহ (দুমনি লাশ)। [ফা. লাশ্]। লাশকাটা ঘর বি. মড়িঘর, যে-ঘরে শবব্যবচ্ছেদ হয়। লাশ2 [ lāśa2 ] বি. জুতোর ফরমা বা কাঠামো। [ইং. last]
ল লালিমা লালিমা [ lālimā ] বি. লাল আভা, রক্তিমা (আকাশের লালিমা)। [বাং. লাল3 + ইমা, রক্তিমা -র অনুকরণে সৃষ্ট]।
ল লালিত লালিত [ lālita ] বিণ. লালন করা হয়েছে এমন, প্রতিপালিত, পোষিত (পরের ঘরে লালিত, অন্যের অন্নে লালিত)। [সং. √ লল্ + ণিচ্ + ত]। লালিতপালিত বিণ. সযত্নে পালিত; প্রতিপালিত।
ল লালায়িতা লালায়িতা স্ত্রী. লালায়িত [ lālāẏita ] বিণ. 1 লালাক্ষরণযুক্ত (কুকুরের লালায়িত জিহ্বা); 2 লোলুপ, অত্যন্ত লোভী; 3 অত্যন্ত আগ্রাহান্বিত (পাবার জন্য লালায়িত, শুনবার জন্য লালায়িত)। [সং. √ লালায় (নামধাতু) + ত]।
ল লিকলিক লিকলিক [ lika-lika ] বি. মৃদু লকলক ভাব; কৃশতার ভাব। [ধ্বন্যা.]। লিকলিকে বিণ. লিকলিক করছে এমন; দীর্ঘকায় ও কৃশ (লিকলিকে গড়ন)।
ল লিক লিক1 [ lika1 ] বি. উকুনের শাবক বা ডিম, নিক, নিকি। [সং. লিক্ষা]। লিক2 [ lika2 ] বি. মাটির উপর গাড়ির চাকার দাগ বা গভীর রেখা। [সং. রেখা < রেখা < রেখ < লিক]।