লিঙ্গদেহ

লিঙ্গদেহ, লিঙ্গশরীর বি. 5 জ্ঞানেন্দ্রিয়, 5 কর্মেন্দ্রিয়, প্রাণ-অপানাদি 5 বায়ু এবং মন ও বুদ্ধি এই 17টি অবয়বযুক্ত সূক্ষদেহ।

লিঙ্গ

লিঙ্গ [ liṅga ] বি. 1 পুংজননেন্দ্রিয়, শিশ্ন (লিঙ্গত্বক); 2 শিবমূর্তিবিশেষ; 3 পুংস্ব বা স্ত্রীত্ব (লিঙ্গভেদ, লিঙ্গ নির্ণয়); 4 (ব্যাক.) শব্দের পুং-স্ত্রী-ক্লীবভেদ। [সং. √ লিঙ্গ + অ]। লিঙ্গদেহ, লিঙ্গশরীর বি. 5 জ্ঞানেন্দ্রিয়, 5 কর্মেন্দ্রিয়, প্রাণ-অপানাদি 5 বায়ু এবং মন ও বুদ্ধি এই 17টি অবয়বযুক্ত সূক্ষদেহ। লিঙ্গয়েত বি. শিবোপাসক সম্প্রদায়বিশেষ।

লেখানো

লিখানো, লেখানো ক্রি. বি. অপরের দ্বারা লেখার কাজ করানো ☐ বিণ. উক্ত অর্থে।

লিখানো

লিখানো, লেখানো ক্রি. বি. অপরের দ্বারা লেখার কাজ করানো ☐ বিণ. উক্ত অর্থে।

লেখা

লিখা, লেখা [ likhā, lēkhā ] ক্রি. বি. 1 অক্ষরবিন্যাস করা, লিপিবদ্ধ করা; 2 গ্রন্হাদি রচনা করা (বই লিখেছেন); 3 আইনসিদ্ধ দলিল সম্পাদনপূর্বক হস্তান্তর করা (জমি লিখে দেওয়া); 5 অঙ্কন করা। ☐ বিণ. লিখিত। [সং. √ লিখ্ + বাং. আ]। লিখানো, লেখানো ক্রি. বি. অপরের দ্বারা লেখার কাজ করানো ☐ বিণ. উক্ত অর্থে।

লিখা

লিখন

লিখন [ likhana ] বি. 1 লেখা (দ্রুত লিখন, শ্রুতলিখন); 2 লিপি, পত্র (‘লিখন তোমার ধুলায় হয়েছে ধুলি’: রবীন্দ্র); 3 অক্ষরবিন্যাস; 4 চিত্রণ; 5 অঙ্কন; 6 লিখিত বিষয় (ললাটের লিখন)। [সং. √ লিখ্ + অন]। লিখনপদ্ধতি বি. লেখার বা রচনা করার ধারা। দেওয়ালের লিখন, দেওয়াল-লিখন বি. ভবিষ্যতের (পতন ও বিপর্যয়ের) আভাসদায়ক ঘটনা। [ইং. writing on the wall]-এর অনুবাদজাত]।

লিকি

লিকি [ liki ] বি. লিক1 -এর রূপভেদ।