লিপি
লিপি [ lipi ] বি. 1 চিঠি, পত্র; 2 লিখন (বিধিলিপি); 3 অক্ষর, ভাষার লেখ্যরূপ, বর্ণমালা (দেবনাগরী লিপি, ব্রাহ্মীলিপি) [সং. √ লিপ্ + ই]। লিপিকর, লিপিকার বি. 1 নকলবিশ; 2 লেখক। লিপিকর-প্রমাদ বি. লেখার ভুল; নকলনবিশের লেখার ভুল। লিপিকা বি. ক্ষুদ্র পত্র; পত্র। লিপিকুশল বিণ. পত্র রচনায় বা নকল করায় দক্ষ। লিপিকৌশল বি. অক্ষরবিন্যাসের দক্ষতা; লেখার কায়দা। লিপিচাতুর্য বি. পত্রাদি রচনায় পটুতা। লিপিবদ্ধ, লিপিভুক্ত বিণ. লিখিত (লিপিবদ্ধ অভিযোগ, বক্তব্য লিপিবদ্ধ করা)।