লেজে খেলান

লেজে খেলান — ক্রি. কাহারও সহিত ক্রমাগত চাতুরি করা।  

লেজ গুটান

  লেজ গুটান — ক্রি. (কুকুরের মত পরাজয় স্বীকার করা, পশ্চাৎপদ হওয়া।  

লেজ

লেজ–বি. লাঙ্গুর; পুচ্ছ। [সং. লঞ্জ]। লেজ গুটান — ক্রি. (কুকুরের মত পরাজয় স্বীকার করা, পশ্চাৎপদ হওয়া। লেজে খেলান — ক্রি. কাহারও সহিত ক্রমাগত চাতুরি করা। লেজকাটা (শিয়াল) — বি. যাহার সম্মান নষ্ট হইয়াছে; বেহায়া লোক। লেজঝোলা — ঝোলান লেজওয়ালা। লেজে-গোবরে [ lējē-gōbarē ] বিণ. (অক্ষমতার ফলে) সম্পূর্ণ বিপর্যস্ত বা পর্যুদস্ত।

লেহ্য

লেহনীয়, লেহ্য — বিণ. চাটিয়া খাইতে হয় এমন (‘–লেহ্যপেয়), লেহনযোগ্য।

লেহা

লেহ২ [ lēha ] লেহা বি. (কাব্যে) 1 স্নেহ; 2 ভালোবাসা, প্রণয় (‘স্বপনে রাখিব লেহা’: চণ্ডী; ‘মুখে মুখে শারীশুক লেহা বিস্তর’: স. দ.)। [সং. স্নেহ]।

লেহ

লেহ১ [ lēha ], লেহন — বি. জিহ্বাদ্বারা রসগ্রহণ; চাটার কাজ। [ সং. √লিহ্‌ + অ, অন (ভা)] । লেহনীয়, লেহ্য — বিণ. চাটিয়া খাইতে হয় এমন (‘–লেহ্যপেয়), লেহনযোগ্য। লেহী — বিণ. (-হিন্‌)–লেহনকারী (পদলেহী)। লেহ২ [ lēha ] লেহা বি. (কাব্যে) 1 স্নেহ; 2 ভালোবাসা, প্রণয় (‘স্বপনে রাখিব লেহা’: চণ্ডী; ‘মুখে মুখে শারীশুক লেহা বিস্তর’: স. দ.)। [সং. স্নেহ]।

ল্যাঙট

ল্যাঙট [ lyāṅaṭa ] বি. (প্রধানত মল্লযোদ্ধা ও সন্ন্যাসীদের ব্যবহৃত) পুরুষের লজ্জাস্হামাত্র আবৃত করে এমন কৌপীনবিশেষ। [সং. লিঙ্গপট্ট]। লেংটি, নেংটি বি. ক্ষদ্র ল্যঙট।

ল্যাংড়া

ল্যাংড়া1 [ lyāṇḍ়ā1 ] বি. খঞ্জ, খোঁড়া। [সং. লঙ্গ + বাং. ড়া]। ল্যাংড়া2 [ lyāḥḍ়ā2 ] বি. উত্কৃষ্ট আমবিশেষ। [দেশি]।