লেপন

লেপন বি. 1 প্রলেপ বা পোঁচ দেওয়া; 2 নিকানো; 3 লেপা বা মাখা যায় এমন বস্তু; 4 আরোপণ (কলঙ্কলেপন)।

লেপ

লেপ1 [ lēpa1 ] বি. তুলোভরা শীত-নিবারক গাত্রাবরণবিশেষ। [আ. লিহা’ফ]। লেপ2 [ lēpa2 ] বি. 1 প্রলেপ, পোঁচ (মাটির লেপ); 2 লেপে জুড়বার জিনিস (বজ্রলেপ)। [সং. √ লিপ্ + অ]। লেপক বিণ. লেপনকারী। লেপন বি. 1 প্রলেপ বা পোঁচ দেওয়া; 2 নিকানো; 3 লেপা বা মাখা যায় এমন বস্তু; 4 আরোপণ (কলঙ্কলেপন)। লেপনীয়, লেপ্য বিণ. লেপনযোগ্য।

লেজার

লেজার1 [ lējāra1 ] বি. (প্রধানত) টাকাপয়সার জমাখরচের খাতা। [ইং. ledger]। লেজার2 [ lējāra2 ] বি. 1 অতি তীক্ষ্ণ আলোকরশ্মি উত্পাদনকারী যন্ত্র; 2 তড়িচ্চুম্বকীয় বিকিরণ। [ইং. laser]।

লেজামুড়ো

লেজামুড়া, (কথ্য) লেজামুড়ো বি. (আল.) আগাগোড়া, সমস্ত, সবকিছু।

লেজামুড়া

লেজামুড়া, (কথ্য) লেজামুড়ো বি. (আল.) আগাগোড়া, সমস্ত, সবকিছু।

লেজা

লেজা1 [ lējā1 ] বি. বল্লমজাতীয় অস্ত্রবিশেষ। [দেশি]। লেজা2 [ lējā2 ] বি. 1 মাছের লেজ; 2 শেষ ভাগ। [বাং. লেজ + আ]। লেজামুড়া, (কথ্য) লেজামুড়ো বি. (আল.) আগাগোড়া, সমস্ত, সবকিছু।

লেগে যাওয়া

লেগে যাওয়া [ lēgē yāōẏā ] ক্রি. বি. 1 হঠাত্ ব্যাথা লাগা; 2 খেটে যাওয়া (তাঁর কথাটা লেগে যাবে ভাবিনি)। [লাগা দ্র]।

লেখাপড়া

লেখা-পড়া [ lēkhā-paḍ়ā ] বি. 1 বিদ্যাভ্যাস (ছেলেটি আজকাল লেখাপড়ায় মন দিয়েছে); 2 লিখন ও পঠন (লেখাপড়া জানা লোক); 3 বিদ্যা (লেখাপড়া শেখা); 4 আইনানুসারে লিখে সম্পাদন বা হস্তান্তর (জমিটা তিনি তাকে লেখাপড়া করে দিয়েছেন)। [বাং. লিখা2 + পড়া]।

লেখাজোখা

লেখাজোখা [ lēkhā-jōkhā ] বি. 1 লেখা বা মুসাবিদা; 2 হিসাব (কত টাকা যে খরচ হয়ে গেল তার কোনো লেখাজোখা নেই) । [বাং. লিখা2 + জোখা]।