লোকগাথা

লোকগাথা বি. যে-গাথা বহুকাল ধরে জনসাধারণের মুখে মুখে প্রচলিত।

লোকক্ষয়

লোকক্ষয় বি. লোকজনের মৃত্যু, জনহানি।

লোক

লোক [ lōka ] বি. 1 মানুষ, ব্যক্তি (বহু লোক); 2 জনসাধারণ (লোকনিন্দা, লোকাপাবাদ, লোকে কী বলে?); 3 স্বর্গ মর্ত্য পাতাল-এই তিন জগত্; 4 ভূঃ ভুবঃ স্বঃ মহঃ জনঃ তপঃ সত্য-এই সপ্ত ভুবন; 5 জগত্, ভুবন (মর্ত্যলোক, ‘অলোকলোকে জন্ম নেব’: রবীন্দ্র)। [সং. √ লোক্ + অ]। লোকক্ষয় বি. লোকজনের মৃত্যু, জনহানি। লোকগাথা বি. যে-গাথা বহুকাল ধরে জনসাধারণের মুখে মুখে প্রচলিত। লোকগীতি বি. পল্লি সংগীত। লোকচক্ষু বি. জনসাধারণের বা সর্বসাধারণের দৃষ্টি। লোকচরিত্র বি. মানবপ্রকৃতি। লোকজন বি.নানালোক; অনুচরবর্গ, দলবল। লোকধর্ম বি. প্রচলিত রীতিনীতি বা আদর্শ। লোকনাথ বি. 1 জগদীশ্বর 2 ব্রহ্মা 3 বিষ্ণু 4 মহেশ্বর 5 রাজা। লোকনিন্দা বি. জনসাধারণ কর্তৃক নিন্দা।...

লেবু

লেবু1 [ lēbu1 ] বি. (প্রধানত অম্লরসাত্মক) ফলবিশেষ। [অর্বাচীন সং. নিম্বু]। লেবু2 [ lēbu2 ] বিণ. বোকা বা ক্যাবলা ধরনের। ☐ বি. বোকা বা ক্যাবলা ধরনের লোক। [দেশি]।

লেপাপোঁছা

লেপাপোঁছা বিণ. পোঁচা দিয়ে এবং. মুছে পরিষ্কৃত করা হয়েছে এমন নিকানো হয়েছে এমন (লেপাপোঁছা উঠোন)। ☐ বি. নিকানো।

লেপানো

লেপানো ক্রি. বি. তরল পদার্থের পোঁচ দেওয়ানো, লেপন করানো। ☐ বিণ. উক্ত অর্থে।

লেপা

লেপা [ lēpā ] ক্রি. বি. তরল পদার্থের পোঁচ দেওয়া, লেপন করা, নিকানো (গোবরজল দিয়ে উঠোন লেপা)। ☐ বিণ. উক্ত অর্থে (গোবর দিয়ে লেপা ঘর)। [সং. √ লিপ্ + বাং. আ]। লেপানো ক্রি. বি. তরল পদার্থের পোঁচ দেওয়ানো, লেপন করানো। ☐ বিণ. উক্ত অর্থে। লেপাপোঁছা বিণ. পোঁচা দিয়ে এবং. মুছে পরিষ্কৃত করা হয়েছে এমন নিকানো হয়েছে এমন (লেপাপোঁছা উঠোন)। ☐ বি. নিকানো।

লেপ্য

লেপনীয়, লেপ্য বিণ. লেপনযোগ্য।