ল লোকায়ত লোকায়ত বিণ. 1 চার্বাকের মতাবলম্বী, নাস্তিক 2 ধর্মনিরপেক্ষ 3 লৌকিক। ☐ বি. চার্বাকের মত, নাস্তিক্যবাদ। [সং. লোক + আয়ত।]
ল লোকাতীত লোকাতীত বিণ. অলৌকিক, অসাধারণ, মনুষ্যলোকে বা মনুষ্যজগতে যা ঘটে না (লোকাতীত মহিমা)। [সং. লোক + অতীত। ]