ল লোটা লোটা1 বি. ঘটি। হি. লোটা। লোটাকম্বল বি. 1 ঘটি ও গায়ের কম্বল 2 (আল.) সামান্য সম্বল, খাওয়া ও শোয়া সামান্য সরঞ্জাম। লোটা2, লোটানো, লোড়া — যথাক্রমে লুটা, লুটানো ও নোড়া-র রূপভেদ।
ল লোকোক্তি লোকোক্তি বি. লোককথা, জনসাধারণের মধ্যে প্রচলিত কাহিনি লোকশ্রুতি, জনশ্রুতি। [সং. লোক + উক্তি।]
ল লোটন লোটন বি. 1 ভূমিতে গড়াগড়ি দেওয়া 2 ঝুঁটিওয়ালা পায়রাবিশেষ, নোটোন 3 ঢিলা করে বাঁধা খোঁপা। [ সং. লুঠ্ + বাং. অন। ]