র রোজনামা রোজনামচা, রোজনামা [ rōja-nāmacā, rōja-nāmā ] বি. ১. দৈনিক বিবরণের বই; ২. দৈনিক বিবরণ, দিনলিপি। [ফা. রোজনামচা, রোজনামহ্]।
র রোজনামচা রোজনামচা, রোজনামা [ rōja-nāmacā, rōja-nāmā ] বি. ১. দৈনিক বিবরণের বই; ২. দৈনিক বিবরণ, দিনলিপি। [ফা. রোজনামচা, রোজনামহ্]।
র রোগা রোগা [ rōgā ] বিণ. ১. ব্যাধিগ্রস্ত, অসুস্হ; ২. কৃশকায়; ক্ষীণদেহ; ৩. দুর্বল। [সং. রোগ + বাং. আ]। রোগাটে বিণ. ক্ষীণকায়; কৃশ (রোগাটে চেহারা)। রোগাপটকা বিণ. কৃশ ও দুর্বল।
র রোগী রোগী [ rōgī ] (-গিন্) বিণ. ব্যাধিগ্রস্ত, পীড়িত। ☐ বি. পীড়িত ব্যক্তি। [সং. রোগ + ইন্]। স্ত্রী. রোগিণী।