রঙ্গমহল

রঙ্গমহল, (চলিত) রংমহল, রঙমহল বি. ১. নৃপতিদের বিলাসভবন; ২. আনন্দনিকেতন।

রঙ্গরস

রঙ্গরস বি. হাস্যকৌতুক, আমোদপ্রমোদ।

রঙ্গরঙ্গিণী

রঙ্গরঙ্গিণী বিণ. (স্ত্রী.) রঙ্গপ্রিয়া কৌতুকময়ী লীলাময়ী বা লীলামত্তা (রণরঙ্গিণী মূর্তি)।

রঙ্গরঙ্গী

রঙ্গরঙ্গী (-ঙ্গীন্) বিণ. রঙ্গরঙ্গিণী -র পুংলিঙ্গ।

রগড়িয়া

রগুড়ে, (অপ্র.) রগড়িয়া বিণ. রঙ্গপ্রিয়, কৌতুক করতে জানে বা ভালোবাসে এমন।

রগুড়ে

রগুড়ে, (অপ্র.) রগড়িয়া বিণ. রঙ্গপ্রিয়, কৌতুক করতে জানে বা ভালোবাসে এমন।

রক্ষিতা

রক্ষিতা বি. ১. রক্ষক, রক্ষাকর্তা; ২. (বাং.) পালিতা উপপত্নী। ☐ বিণ. রক্ষাকারী।

রক্ষিত

রক্ষিত বিণ. ১. রক্ষা করা বা রাখা হয়েছে এমন; ২. পরিত্রাত; ৩. পালিত (নিয়মগুলি রক্ষিত হয়েছে)।

রক্ষামন্ত্র

রক্ষামন্ত্র বি. ১. যে-মন্ত্র জপ করলে বিপদ এড়ানো যায়; ২. রক্ষা পাবার উপায়।