রুইকাতলা

রুইকাতলা বি. ১. রুইকাতলা-জাতীয় বড়ো মাছ; ২. (গৌণ অর্থে) বিত্তবান ও প্রতিপত্তিশালী লোক (পুলিশ রুইকাতলাদের গায়ে হাত দিতে সাহস করে না)।

রুই

রুই [ rui ] বি. আঁশযুক্ত বড়ো মাছবিশেষ, রোহিত। [সং. রোহিত]। রুইকাতলা বি. ১. রুইকাতলা-জাতীয় বড়ো মাছ; ২. (গৌণ অর্থে) বিত্তবান ও প্রতিপত্তিশালী লোক (পুলিশ রুইকাতলাদের গায়ে হাত দিতে সাহস করে না)।

রিসালদার

রিসালাদার, রিসালদার বি. অশ্বারোহী সৈন্যদলের অধিনায়ক।

রিসালাদার

রিসালাদার, রিসালদার বি. অশ্বারোহী সৈন্যদলের অধিনায়ক।

রিসালা

রিসালা [ risālā ] বি. অশ্বারোহী সৈন্যদল। [আ. রিসালহ্]। রিসালাদার, রিসালারিসালদার বি. অশ্বারোহী সৈন্যদলের অধিনায়ক।

রিষ্ট

রিষ্টি, রিষ্ট [ riṣṭi, riṣṭa ] বি. ১. পাপ (‘রিষ্টিনাশা হোমের টিপে’: স. দ.); ২. অমঙ্গল; ৩. গ্রহদোষ; ৪. কল্যাণ। [সং. √ রিষ্ + তি, ত]।

রেষারেষি

রেষারেষি, রিষারিষি বি. পরস্পর বিদ্বেষ; বিদ্বেষপূর্ণ প্রতিদ্বন্দিতা।

রেষ

রিষ [ riṣa ] (বিরল), রেষ বি. আক্রোশ, দ্বেষ। [সং. √ রিষ্ + অ]। রেষারেষি, রিষারিষি বি. পরস্পর বিদ্বেষ; বিদ্বেষপূর্ণ প্রতিদ্বন্দিতা।

রিনরিনে

রিনরিনে বিণ. সরু ও কোমল (রিনরিনে গলা)।

রিনরিন

রিনরিন [ rina-rina ] বি. সরু ও কোমলতার ভাবপ্রকাশক। [ধ্বন্যা.]। রিনরিনে বিণ. সরু ও কোমল (রিনরিনে গলা)।