রাগ
রাগ [ rāga ] বি. ১. রং, রঞ্জকদ্রব্য (রক্তরাগ); ২. রক্তিমা, লালবর্ণ (অরুণরাগ, তাম্বূলরাগে রঞ্জিত); ৩. প্রেম, অনুরাগ, প্রেমজ আসক্তি (পূর্বরাগ); ৪. (বাং.) ক্রোধ, রোষ (রাগ করা); ৫. সংগীতে স্বরবিন্যাসের ছয়টি মূল পদ্ধতি অর্থাত্ ভৈরব কৌশিক হিন্দোল দীপক শ্রী ও মেঘ; ৬. সংগীতের স্বরবিন্যাস-পদ্ধতি (কী রাগে গাইছে?)। [সং. √ রঞ্জ্ + অ]। রাগদ্বেষ বি. ক্রোধ ও হিংসা। রাগপ্রধান বিণ. রাগাশ্রয়ী (রাগপ্রধান গান)। রাগরাগিণী বি. সংগীতের রাগ ও রাগিণীসমূহ। রেগে টং বিণ. প্রচণ্ড রেগে গেছে এমন।