রাশ
রাশ১ [ rāśa ] বি. ঘোড়ার বল্গা, লাগাম। [আ.]। রাশ আলগা করা ক্রি. বি. (আল.) শাসন না করা, যথেচ্ছ আচরণ করতে দেওয়া। রাশ টানা ক্রি. বি. ১. লাগাম ধরে টানা; ২. (আল.) সংযত করা। রাশ২ [ rāśa ] বি. ১. স্তুপ, গাদা (রাশ রাশ ময়লা); ২. জন্মরাশি (রাশনাম); ৩. প্রকৃতি (রাশভারী)। [সং. রাশি]। রাশনাম বি. জন্মরাশি অনুযায়ী নাম। রাশপাতলা বিণ. ছ্যাবলা, চটুল স্বভাববিশিষ্ট। রাশভারী বিণ. গম্ভীর। রাশহালকা বিণ. লঘু স্বভাবের।
রাজানুকম্পা
রাজানুকম্পা [ rājānu-kampā ] বি. রাজার দয়া সরকারের দয়া বা দান। [সং. রাজ৪ + অনুকম্পা]। রাজানুগ্রহ বি. রাজার বা সরকারের দয়া।