রক্তোতপল

রক্তোতপল, রক্তোত্পল, রক্তোৎপল বি. লালপদ্ম।

রক্তের টান

রক্তের টান — রক্তের সম্পর্ক থাকার জন্য পরস্পরের প্রতি আকর্ষণ বা মায়া।

রক্তের অক্ষরে লেখা

রক্তের অক্ষরে লেখা (আল.) বহু প্রাণহানির বা রক্তপাতের কাহিনি-সংবলিত ওইরকম ইতিহাস বা তা রচনা করা।

রক্তিল

রক্তিল বিণ. রক্তযুক্ত রক্তিম (রক্তিল বিন্যাস জী.দা.)।

রক্তিমা

রক্তিমা (-মন্) বি. রক্তবর্ণ অবস্হা লাল আভা।

রক্তিম

রক্তিম বিণ. রক্তের আভাযুক্ত, লাল আভাযুক্ত (রক্তিম মেঘ)।

রক্তারক্তি

রক্তা-রক্তি বি. পরস্পরের রক্তপাত প্রচুর রক্তপাত।

রক্তাম্বর

রক্তাম্বর বি. লালরঙের কাপড় বা বস্ত্র। ☐ বিণ. লাল বস্ত্র পরেছে এমন।

রক্তাভ

রক্তাভ বিণ. রক্তের মতো লাল আভাযুক্ত।