রাজরাজেশ্বরী

রাজরাজেশ্বরী বি. (স্ত্রী.) 1 সম্রাজ্ঞী; 2 দশমহাবিদ্যার অন্যতমা; 3 শিবজায়া ভগবতী।

রাজরানি

রাজরানি, (বর্জি.) রাজরানী, (বর্জি.) রাজরাণী বি. রাজমহিষী পাটরানি।

রাজলক্ষ্মী

রাজলক্ষ্মী বি. রাজ্যের অধিষ্ঠাত্রী ও মঙ্গলকারিণী দেবী, রাজশ্রী।

রাজশক্তি

রাজশক্তি বি. নৃপতি বা সরকারের শাসনশক্তি বা সৈন্যবল।

রাজশয্যা

রাজশয্যা বি. রাজার বিছানা রাজার উপযুক্ত বিছানা।