র

রাধিকা

রাধিকা [ rādhikā ] বি. শ্রীরাধা। [সং. রাধা + ক + আ]।
র

রাধাবল্লভি

রাধাবল্লভি [ rādhā-ballabhi ] বি. লুচি ও ডালপুরির মতো খাবারবিশেষ। [রাধা + বল্লভ + ই]।
র

রাত্র

রাত্র [ rātra ] সমাসে উত্তরপদ হলে স্হানবিশেষে রাত্রি শব্দের রূপ (অহোরাত্র, দিবারাত্র)।
র

রাত্তির

রাত্তির [ rāttira ] বি. রাত্রি -র কথ্য রূপ।
র

রাতুল

রাতুল [ rātula ] বিণ. রক্তবর্ণ, রাঙা (রাতুলচরণ)। [< সং. রক্ততুল্য]।
র

রাতিয়া

রাতিয়া [ rātiẏā ] বি. (প্রা. কা) রাত্রি (‘দিন-রাতিয়া’)।
র

রাতি

রাতি [ rāti ] বি. রাত্রির কাব্যরূপ (‘রাতি পোহাইল’)।
র

রাঢ়ীয়

রাঢ়ীয় বিণ. রাঢ়দেশীয় (রাঢ়ীয় ব্রাহ্মণ)।
র

রাঢ়ি

রাঢ়ি বিণ. রাঢ়দেশীয় বা রাঢ় সম্বন্ধীয়। ☐ বি. অঞ্চলের উপভাষা।
র

রাঢ়বঙ্গ

রাঢ়বঙ্গ বি. ১. পশ্চিম ও পূর্ববঙ্গ; ২. বাংলার রাঢ় অঞ্চল।