রাসন

রাসন [ rāsana ] বি. রসনা বা আস্বাদ-সম্বন্ধীয়, gustatory (বি. প.)। [সং. রসনা + অ]।

রায়তা

রায়তা [ rāẏatā ] বি. পটোল লাউ কুমড়ো দই ইত্যাদি সহযোগে প্রস্তুত ব্যঞ্জনবিশেষ। [হি. রায়তা-তু. সং. রাজ্যক্তা]।

রায়তি

রায়তি বিণ. ১. রায়ত সংক্রান্ত (রায়তি আইন); ২. রায়তের প্রাপ্য (রায়তি স্বত্ব) ৩. রায়তের অধিকারভুক্ত।

রায়ত

রায়ত [ rāẏata ] বি. প্রজা। [আ. রঈয়ত্]। রায়তি বিণ. ১. রায়ত সংক্রান্ত (রায়তি আইন); ২. রায়তের প্রাপ্য (রায়তি স্বত্ব) ৩. রায়তের অধিকারভুক্ত।

রায়ট

রায়ট [ rāẏaṭa ] বি. দাঙ্গা। [ইং. riot]।

রামাইত

রামায়েত, রামাইত [ rāmāẏēta, rāmāita ] বি. রামানন্দ-প্রবর্তিত সম্প্রদায়বিশেষ। [হি. রামায়ত]।

রামায়েত

রামায়েত, রামাইত [ rāmāẏēta, rāmāita ] বি. রামানন্দ-প্রবর্তিত সম্প্রদায়বিশেষ। [হি. রামায়ত]।

রামপ্রসাদি

রামপ্রসাদি [ rāma-prasādi ] বি. বিণ. সাধক রামপ্রসাদ সেনের রচিত শ্যামাসংগীত বা তদ্বিষয়ক। [বাং. রামপ্রসাদ + ই]।

রাবীন্দ্রিক

রাবীন্দ্রিক [ rābīndrika ] বিণ. রবীন্দ্রনাথ ঠাকুরের রচনারীতি বা রচনাভঙ্গির সঙ্গে মানানসই (রাবীন্দ্রিক স্টাইল)। [বাং. রবীন্দ্র + সং. ইক]।

রাবিশ

রাবিশ [ rābiśa ] বি. ১. আবর্জনা, নোংরা; ২. অট্টালিকার ভাঙা পলেস্তারাদি; ৩. (আল.) নিকৃষ্ট বা বাজে জিনিস (যত রাবিশ এনে বাড়িতে বোঝাই করেছে)। ইং. rubbish]।