য যবন যবন [ yabana ] বি. ১. প্রাচীন গ্রিকজাতি; ২. (প্রাচীন সংস্কারে) অহিন্দু বা ম্লেচ্ছ জাতি। [সং. √ যু + অন। তু.-Jonian]। স্ত্রী. যবনী। যবনানী বি. যবনজাতির লিপিসমূহ। যাবনিক বিণ. যবনসংক্রান্ত যবনসুলভ।
য যদু যদু [ yadu ] বি. রাজা যযাতির জেষ্ঠ পুত্র। [সং.] যদুকুলপতি, যদুনাথ, যদুপতি বি. শ্রীকৃষ্ণ। যদুবংশ বি. যে-বংশে। শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল। (তু. যাদব)। যদুমধু বি. (তুচ্ছার্থে) অখ্যাত-অজ্ঞাত লোক, যে-সে, সাধারণ লোক, (যদুমধুকে দিয়ে একাজ হবে না)।
য যবক্ষার যবক্ষার [ yaba-kṣāra ] বি. ১. তীব্র ক্ষারবিশেষ, carbonate of potash ২. (অশু.) শোরা বা শোরাজাতীয় ক্ষার। [সং. যব (জাত) + ক্ষার]। যবক্ষারজান বি. নাইট্রোজেন।