যোটা

যোটা — জোটা-র বানানভেদ।

যবানী

যবানী — যবানি -এর বানানভেদ।

যথাসময়ে

যথাকালে, যথাসময়ে ক্রি-বিণ. উপযুক্ত সময়ে, নির্দিষ্ট সময়ে।

যথাকালে

যথাকালে, যথাসময়ে ক্রি-বিণ. উপযুক্ত সময়ে, নির্দিষ্ট সময়ে।

যাচক

যাচক — বিন. বি. যাচ্ঞাকারী, প্রার্থী।

যাচন

যাচন১ [ yācana ] বি. যাচাই। [যাচা২ দ্র]। যাচনদার বিণ. যে যাচাই করে দেখে এমন। যাচন২, যাচনা — বি. প্রার্থনা, ভিক্ষা। [ সং. √যাচ্‌ + অন(ভা)+আ ]। বিন. বি. যাচক — যাচ্ঞাকারী, প্রার্থী। বিন. যাচনীয়, যাচ্য — প্রার্থনীয়। বিন. যাচমান — প্রার্থনা করিতেছে এমন। বিন. যাচ্যমান– (যাহার নিকট বা যাহা) প্রার্থনা করা হইতেছে। বিন. যাচিত — প্রার্থিত।

যাচানো

যাচান, যাচানো ক্রি. বি. যাচাই করানো। ☐ বিণ. উক্ত অর্থে।

যাচান

যাচান, যাচানো ক্রি. বি. যাচাই করানো। ☐ বিণ. উক্ত অর্থে।

যাচাই

যাচাই বি. অনুসন্ধানের দ্বারা দ্রব্যাদির মূল্য বা উত্কর্ষ নিরূপণ (দর যাচাই করা, সোনা যাচাই করা)।