যুগ

যুগ [ yuga ] বি. ১. বারো বত্সর কাল ২. সত্য ত্রেতা দ্বাপর ও কলি এই চার পৌরাণিক কাল-বিভাগ; ৩. আমল, সময় (আকবরের যুগে); ৪. বিশিষ্ট লক্ষণ দ্বারা চিহ্নিত কাল পরিমাণ (প্রাচীন যুগ); ৫. জোয়াল (যুগন্ধর); ৬. জোড়া, যুগল (পদযুগ); ৭. চারহাত পরিমাণ মাপ। [সং. যুজ্ + অ]। যুগক্ষয়, যুগান্ত বি. ১. যুগের অবসান ২. প্রলয়কাল। যুগধর্ম বি. ১. যুগোপযোগী ধর্ম; ২. নির্দিষ্ট যুগের বৈশিষ্ট্য বা লক্ষণ বা ঝোঁক ৩. কালোচিত আচার-আচরণ (যুগধর্ম না মেনে উপায় নেই)। যুগন্ধর বি. ১. জোয়ালের সঙ্গে যুক্ত বা সংলগ্ন কাঠ; ২. লাঙলের ঈষা বা গাড়ির বোম; ৩. (আল.) একটি বিশেষ যুগের প্রবর্তক বা প্রতিনিধি।...

যুগাবতার

যুগাবতার বি. ১. কোনো যুগের শ্রেষ্ঠ ধর্মীয় প্রবক্তা বা নেতা ২. যুগের অবতার।

যুগোপযোগী

যুগোপযোগী বিণ. নির্দিষ্ট যুগের পক্ষে উপযুক্ত।

যাজী

যাজি, যাজী বিণ. যজ্ঞ কারী, যাজক।

যাজি

যাজি, যাজী বিণ. যজ্ঞ কারী, যাজক।

যাজক

যাজক বি. যজ্ঞকর্তা, ঋত্বিক, পুরোহিত। স্ত্রী. যাজিকা।

যাজনিক

যাজনিক বিণ. ১. পৌরোহিত্যসম্বন্ধীয়; ২. যজ্ঞসম্বন্ধীয়।

যাজ্য

যাজ্য বিণ. যাজনযোগ্য; যজ্ঞ ক্রিয়ার যোগ্য; যার জন্য যাগযজ্ঞ করা হয়।

যাজন

যাজন [ yājana ] বি. ১. যজ্ঞ বা পূজা করানো; ২. পৌরোহিত্য, ঋত্বিকের বৃত্তি। [সং. √ যজ্ + ণিচ্ + অন]। যাজক বি. যজ্ঞকর্তা, ঋত্বিক, পুরোহিত। স্ত্রী. যাজিকা। যাজনিক বিণ. ১. পৌরোহিত্যসম্বন্ধীয়; ২. যজ্ঞসম্বন্ধীয়। যাজি, যাজী বিণ. যজ্ঞ কারী, যাজক। যাজ্য বিণ. যাজনযোগ্য; যজ্ঞ ক্রিয়ার যোগ্য; যার জন্য যাগযজ্ঞ করা হয়।