যেথা [ yēthā ] বি. (কথ্য ও কাব্যে) যে স্হান (‘যেথা হতে সবে আনে উপহার’: রবীন্দ্র)। ☐ ক্রি-বিণ. যেথায়, যেখানে (যেথা যাই)। [সং. যথা]। যেথাকার বিণ. যে স্হানের। যেথায ক্রি বিণ. যেখানে (‘যেথায় চলেছ যাও তুমি ধনি’: রবীন্দ্র)। যেথাসেথা ক্রি-বিণ. (কথ্য ও কাব্যে) যেখানে সেখানে।