যদি
যদি [ yadi ] অব্য ১. কার্যকারণ-সম্পর্ক বা হেতু (যদি মশায় কামড়ায় তবে জ্বর হতে পারে); ২. অবধারণ বা বিকল্প (যদি থাক তবে খুশি হব); ৩. সম্ভাবনা (রোগী যদি জাগে তবে এই ওষুধ দিয়ো); ৪. সংশয় বা আশঙ্কা (যদি বৃষ্টি নামে, তাই ছাতা নিলাম); ৫. যখন (‘ব্যথা যদি দিলে আমায় ব্য়থার মত ব্যথা দাও’)। [সং. যদ্ + ই]। যদিই অব্য. যদি -র দৃঢ়তাব্যঞ্জক রূপ, একান্তই (যাবে যদিই তবে যাও)। যদিও, যদিচ অব্য. সত্ত্বেও (যদিও সে অসুস্হ তবুও সে যাবে)। যদি না অব্য. না যদি হত, না যদি হয়, না হলেও। যদি বা অব্য. যদিই, তবু যদি অথবা যদি একান্তই যদি...