যে
যে — সর্ব. কোনো নির্দিষ্ট ব্যক্তি বস্তু বা বিষয় (যে আসবে যে আসুক)। ☐ বিণ. যার কথা বলা হচ্ছে (যে লোক, যে বিষয়)। ☐ অব্য. ১. মিশ্রবাক্যে অপ্রধান বাক্যের সূচনায় ব্যবহৃত সংযোজক (তিনি বললেন যে বৃষ্টি হবে); ২. ঘটনা-নির্দেশে (তিনি যে আসবেন তা আমি ভাবিনি) ৩. সংশয় প্রকাশে (কী যে হবে কে জানে); ৪. হেতু নির্দেশে (‘বেলা যে পড়ে এল জল্কে চল’: রবীন্দ্র); ৫. আধিক্য-প্রকাশে (মাছের যে দাম ! যে ঠাণ্ডা পড়েছে!); ৬. কারণ-জিজ্ঞাসায় (খেলি না যে? সেদিন এলে না যে?); ৭. বিস্ময় বা বিরক্তি-প্রকাশে (আবার বৃষ্টি এল যে)। [প্রাকৃ. জে < সং. যদ্]। যে আজ্ঞা, যে আজ্ঞে — যথা...