ফুলসাজ

ফুলসাজ বি. ফুল দিয়ে সাজা, ফুলসজ্জা।

ফুলশেজ

ফুলশেজ বি. ফুলশয্যা (‘সেখানে কি ফুলশেজে মিশে যাবে দুটি কায়া’: স. দ.)।

ফুলশয্যা

ফুলশয্যা বি. 1 কুসুমাবৃত শয্যা; 2 বিবাহের পর নবদম্পতির প্রথমবার একত্র ফুল ছড়ানো বিছানায় শয়নরুপ অনুষ্ঠান।

ফুল পড়া

ফুল পড়া বি. ক্রি. প্রসবের পরে গর্ভস্হ ফুল স্খলিত হওয়া।