ফতুয়া

ফতুয়া [ phatuẏā ] বি. হাত-কাটা ছোটো জামাবিশেষ। [আ. ফতুহী]।

ফড়িঙ্গা

ফড়িঙ্গা [ phaḍiṅgā ] বি. ঝিঁঝিপোকা। [সং. পতঙ্গ]।

ফড়িং

ফড়িং [ phaḍi ] বি. লাফিয়ে চলে এমন সুপরিচিত তৃণভোজী পতঙ্গবিশেষ। [সং. পতঙ্গ]।

ফড়ফড়

ফড়ফড় [ phaḍ-phaḍ ] বি. ১. কাপড় ইত্যাদি ছেঁড়ার শব্দ; ২. কাগজ ইত্যাদির মধ্যে কোনোকিছু নড়ার বা চলাফেরা করার শব্দ; ৩. বকবক; ৪. অতি ব্যস্ততার ভাব। [ধ্বন্যা.]।

ফটিক

ফটিক [ phaṭika ] বি. স্ফটিক। ☐ বিণ. স্বচ্ছ, নির্মল (ফটিক জল)। [সং. স্ফটিক]।

ফটাস

ফটাস [ phaṭāsa ] বি. জোরে ফেটে যাবার শব্দবিশেষ (বেলুনটা ফটাস করে ফেটে গেল)। [ধ্বন্যা.]।

ফটকিরি

ফটকিরি [ phaṭakiri ] বি. রাসায়নিক কষায়দ্রব্যবিশেষ, alum. [সং. স্ফটিকারি]।

ফটক

ফটক [ phaṭaka ] বি. সাদাকালো মাছরাঙাবিশেষ। [দেশি]।

ফজলি

ফজলি [ phajali ] বি. মূলত মালদহের বড়ো আমবিশেষ। [আ. ফজ্ল্]।

ফঙ্গবানি

ফঙ্গবেনে, ফঙ্গবানি [ phaṅga-bēnē, phaṅga-bāni ] বিণ. ১. ঠুনকো, সহজেই ভেঙে যায় এমন; ২. অসার, বাজে। [< সং. ভঙ্গপ্রবণ?]।