ফণীশ্বর

ফণীন্দ্র, ফণীশ্বর বি. নাগরাজ, বাসুকি।

ফরমায়েশ

ফরমায়েশ, ফরমাশ [ phara-māẏēśa, phara-māśa ] বি. 1 আদেশ, হুকুম; 2 তৈরি করার জন্য বা জোগান দেবার জন্য নির্দেশ, অর্ডার (ক্রমাগত চায়ের ফলমাশ)। [ফা. ফরমায়শ্]। ফরমায়েশি, ফরমাশি বিণ. তৈরি করার জন্য বা জোগান দেবার জন্য ফরমায়েশ করা হয়েছে এমন, অর্ডারি (ফরমায়েশি মাল)।

ফর্মা

ফরমা1, ফর্মা [ pharamā1, pharmā ] বি. 1 পুস্তকাদির যতগুলি পৃষ্ঠা একসঙ্গে ছাপা হয়; 2 ছাঁচ। [ইং. ফ. format]।

ফণাধর

ফণাধর বি. 1 ফণাওয়ালা সাপ; 2 সাপ।

ফণ

ফণা, ফণ [ phaṇā, phaṇa ] বি. সাপের চ্যাপটা বিস্তৃত মাথা, চক্কর। [সং. √ ফণ্ + অ, আ]। ফণাধর বি. 1 ফণাওয়ালা সাপ; 2 সাপ।

ফণা

ফণা, ফণ [ phaṇā, phaṇa ] বি. সাপের চ্যাপটা বিস্তৃত মাথা, চক্কর। [সং. √ ফণ্ + অ, আ]। ফণাধর বি. 1 ফণাওয়ালা সাপ; 2 সাপ।

ফড়িয়া

ফড়ে, ফড়িয়া [ phaḍ়ē, phaḍ়iẏā ] বি. 1 পাইকার, যে ব্যক্তি উত্পাদক বা জোগানদারের কাছ থেকে সস্তা দরে মাল কিনে বেশি দামে বিক্রয় করে; 2 দালাল। [দেশি]।

ফণীমনসা

ফণীমনসা বি. ফণার মতো আকারবিশিষ্টা ছোটো কাঁটাগাছবিশেষ।

ফণিনী

ফণিনী স্ত্রী. ফণী [ phaṇī ] (-ণিন্) (সাধারণত ফণাবিশিষ্ট বলে) সাপ, ভুজঙ্গ। [সং. ফণা + ইন্]।।