ফলশ্রুতি

ফলশ্রুতি বি. 1 কর্মের বা পুণ্যকর্মের ফল বর্ণনা ও তা শ্রবণ; 2 (বাং.) পরিণাম, ফলাফল, তাত্পর্য।

ফর্দাফাঁই

ফর্দাফাঁই বিণ. ছিন্নভিন্ন; ছিন্নভিন্ন হয়ে ব্যবহারের অযোগ্য হয়েছে এমন।

ফর্দা

ফর্দা [ phardā ] বিণ. 1 ফাঁকা, খোলা, উন্মুক্ত; 2 বিস্তৃত। [আ. ফরদ্ + বাং. আ]। ফর্দাফাঁই বিণ. ছিন্নভিন্ন; ছিন্নভিন্ন হয়ে ব্যবহারের অযোগ্য হয়েছে এমন।

ফরিয়াদ

ফরিয়াদ [ phariẏāda ] বি. 1 আদালতে নালিশ বা অভিযোগ দায়ের; 2 মামলা, মোকদ্দমা। [ফা. ফরীয়াদ]। ফরিয়াদ বি. বিণ. বাদী, অভিযোগকারী।

ফর্সা

ফরসা, ফর্সা [ pharasā, pharsā ] বিণ. 1 গৌরবর্ণ (গায়ের রং ফরসা); 2 পরিষ্কৃত, পরিষ্কার (ফরসা কাপড় পরেছে); 3 নির্মল, আলোকোজ্জ্বল, মেঘহীন (আকাশ ফরসা হয়েছে); 4 নিঃশেষ, সাবাড় (গুদাম ফরসা, কলেরায় গ্রাম ফরসা হয়ে গেছে)। [হি. ফরচা]।

ফরসা

ফরমাশি

ফরমায়েশি, ফরমাশি বিণ. তৈরি করার জন্য বা জোগান দেবার জন্য ফরমায়েশ করা হয়েছে এমন, অর্ডারি (ফরমায়েশি মাল)।

ফরমায়েশি

ফরমায়েশি, ফরমাশি বিণ. তৈরি করার জন্য বা জোগান দেবার জন্য ফরমায়েশ করা হয়েছে এমন, অর্ডারি (ফরমায়েশি মাল)।

ফরমাশ

ফরমায়েশ, ফরমাশ [ phara-māẏēśa, phara-māśa ] বি. 1 আদেশ, হুকুম; 2 তৈরি করার জন্য বা জোগান দেবার জন্য নির্দেশ, অর্ডার (ক্রমাগত চায়ের ফলমাশ)। [ফা. ফরমায়শ্]। ফরমায়েশি, ফরমাশি বিণ. তৈরি করার জন্য বা জোগান দেবার জন্য ফরমায়েশ করা হয়েছে এমন, অর্ডারি (ফরমায়েশি মাল)।

ফরমা

ফরমা1, ফর্মা [ pharamā1, pharmā ] বি. 1 পুস্তকাদির যতগুলি পৃষ্ঠা একসঙ্গে ছাপা হয়; 2 ছাঁচ। [ইং. ফ. format]। ফরমা2 [ pharamā2 ] ক্রি. ফরমানো, আদেশ করা। [ফরমানো দ্র]।