ফল
ফল [ phala ] বি. 1 বৃক্ষলতাদি উদ্ভিদের শস্য বা বীজাধার (জামফল, আম্রফল); 2 উত্পন্ন বস্তু (ক্রোধের ফল, মিলনের ফল); 3 লাভ, উপকার (‘কি ফল লভিনু হায়’: মধু; ফলের আশা না রেখে কাজ করা); 4 পরিণাম, পরিণতি (কর্মফল, অধ্যবসায়ের ফলে কার্যসিদ্ধি); 5 নির্ধারিত সিদ্ধান্ত বা সম্ভাবনা (জ্যোতিষগণনার ফল); 6 রায়, মীমাংসা (মামলার ফল, খেলার ফল); 7 কার্যসিদ্ধি (চেষ্টায় ফললাভ হবেই); 8 পুরস্কার বা শাস্তি, প্রতিফল। [সং. ফল্ + অ]। ফলকথা বি. 1 মোটকথা, সারকথা; 2 শেষকথা। ফলকর1 বি. 1 বৃক্ষাদির ফল উপভোগের জন্য দেয় কর; 2 ফলের বাগান বা খেত। ফলকর2 বিণ. 1 ফল ধরে এমন, ফলবান (ফলকর গাছ); 2...