ফ ফল্গুপ্রবাহ ফল্গুধারা, ফল্গুপ্রবাহ বি. যে ধারা বা প্রবাহ বাইরে থেকে দেখা যায় না (স্নেহের ফল্গুধারা)।
ফ ফল্গু ফল্গু [ phalgu ] বি. 1 গয়ার অন্তঃসলিলা নদীবিশেষ; 2 তুচ্ছ বা অসার অংশ; 3 আবির, ফাগ। [সং. √ ফল্ + উ-ক, গ্ আগম]। ফল্গুধারা, ফল্গুপ্রবাহ বি. যে ধারা বা প্রবাহ বাইরে থেকে দেখা যায় না (স্নেহের ফল্গুধারা)।
ফ ফলার ফলার [ phalāra ] বি. 1 ভাত ছাড়া অন্য নিরামিষ দ্রব্য; 2 ফল চিঁড়ে দই মিঠাই বা লুচি ইত্যাদি খাবার; 3 ওইরকম খাদ্য খাওয়া। [সং. ফলাহার]। ফলারে বিণ. ফলার করতে পটু বা ফলার খেতে ভালোবাসে এমন (ফলারে বামুন)।
ফ ফলাও ফলাও [ phalāō ] বিণ. 1 ব্যাপক, ঢালাও (ফলাও কারবার); 2 প্রচুর, মেলা (ফলাও ভোজ); 3 বিস্তারিত, বিশদ (ফলাও বর্ণনা)। [আ. ফলাহ্]। ফলাও করা ক্রি. বি. উন্নতিসাধন করা; অতিরঞ্জিত করা (ফলাও করে বর্ণনা করা)।