ফোঁপরা

ফোঁপরা [ phōm̐parā ] বিণ. 1 ঝাঁঝরা, ছিদ্রবহুল (‘পানের ভিতর ফোঁপরা’: ছড়া); 2 ফাঁপা, শূন্যগর্ভ। [হি. ফোঁপর (ফাঁপা, ছিদ্রযুক্ত)]।

ফোঁড়

ফোঁড় [ phōn̐ḍ় ] বি. 1 বেঁধন (ছুঁচের ফোঁড়); 2 ছিদ্র; 3 সেলাই (ছুঁচ দিয়ে ফোঁড় তোলা)। ☐ বিণ. ভেদ করে উঠেছে এমন (ভুঁইফোঁড়)। [বাং. ফুঁড় + অ]। এফোঁড়-ওফেঁড় বিণ. এক দিক থেকে অন্য দিক পর্যন্ত বিদ্ধ (তলোয়ার দিয়ে এফোঁড়-ওফোঁড় করেছে)।

ফোঁটা

ফোঁটা [ phōn̐ṭā ] বি. 1 তিলক, টিপ (চন্দনের ফোঁটা, ভাইফোঁটা); 2 বিন্দুবত্ তরল পদার্থ (রক্তের ফোঁটা, বৃষ্টির ফোঁটা); 3 বিন্দুর মতো চিহ্ন; 4 তাসের চিহ্ন (তাসের ফোঁটা)। ☐ বিণ. অতি ক্ষুদ্র (এক ফোঁটা ছেলে); অতি সামান্য অংশ (এক ফোঁটা ভাতও নেই)। [সং. √ স্ফুট্]।

ফেলাফেলি

ফেলাছড়া, ফেলাফেলি বি. অযত্নে ছড়ানো; অপব্যয় (বহু জিনিস ফেলাছড়া করেছে)।

ফেলাছড়া

ফেলাছড়া, ফেলাফেলি বি. অযত্নে ছড়ানো; অপব্যয় (বহু জিনিস ফেলাছড়া করেছে)।

ফেলে ছড়িয়ে

ফেলে ছড়িয়ে ক্রি-বিণ. অযত্নে ছড়িয়ে, অপব্যয় করে (ওরা বড়োলোক, ফেলে ছড়িয়ে মানুষ হয়েছে)।

ফৌজি

ফৌজি বিণ. সামরিক, জঙ্গি (ফৌজি বিমান, ফৌজি আক্রমণ)।

ফৌজদারি

ফৌজদারি বি. ফৌজদারি মামলা। ☐ বিণ. মারপিট খুনজখম ইত্যাদি সম্বন্ধীয়। [আ. ফউজ + ফা. দার + বাং. ই]।

ফৌজদার

ফৌজদার বি. সেনাপতি; কোতোয়াল; আঞ্চলিক শাসনকর্তা। [আ. ফউজ + ফা. দার]।

ফৌজ

ফৌজ [ phauja ] বি. সৈন্যদল। [আ. ফউজ]। ফৌজদার বি. সেনাপতি; কোতোয়াল; আঞ্চলিক শাসনকর্তা। [আ. ফউজ + ফা. দার]। ফৌজদারি বি. ফৌজদারি মামলা। ☐ বিণ. মারপিট খুনজখম ইত্যাদি সম্বন্ধীয়। [আ. ফউজ + ফা. দার + বাং. ই]। ফৌজি বিণ. সামরিক, জঙ্গি (ফৌজি বিমান, ফৌজি আক্রমণ)।