ফুট ফুট

ফুট ফুট1 [ phuṭa phuṭa1 ] বিণ. ছোটো ছোটো দাগ বা ফোঁটা (তার সর্বাঙ্গে ফুট ফুট দাগ হয়েছে)। দ্র ফুট3। ফুট ফুট2 [ phuṭa phuṭa2 ] বি. স্বচ্ছতা উজ্জ্বলতা বা পরিষ্কার-পরিচ্ছন্নতার ভাব (জ্যোত্স্না ফুট ফুট করছে)। [সং. স্ফুট্]। ফুট-ফুটে বিণ. 1 অত্যন্ত স্বচ্ছ বা উজ্জ্বল; 2 ধবধবে (ফুটফুটে জ্যোত্স্না); 3 ফরসা ও সুশ্রী (‘মুখখানি তার ফুটফুটে’: স. দ.)।

ফুট

ফুট1 [ phuṭa1 ] বি. দৈর্ঘ্যের মাপবিশেষ, 12 ইঞ্চি পরিমিত দৈর্ঘ্য। [ইং. foot]। ফুট2 [ phuṭa2 ] বিণ. 1 বিকশিত (আধফুট হাসি); 2 বিদীর্ণ। [সং. √ স্ফুট্ > বাং. √ ফুট্ + অ]। ফুট3 [ phuṭa3 ] বি. ছোটো দাগ বা ফোঁটা। [বাং. ফোঁটা < সং. স্ফুট]। ফুট ফুট বিণ. ছোটো ছোটো দাগ বা ফোঁটা (তার সর্বাঙ্গে ফুট ফুট দাগ হয়েছে)। ফুট4 [ phuṭa4 ] বি. 1 তরল পদার্থ উত্তাপে ফোটবার সময় উত্থিত বুদবুদ (জলের ফুট); 2 ফোটবার অবস্হা (দুধে ফুট ধরেছে, ভাতে দুবার ফুট দেওয়া হয়েছে); 3 ফাট, চিড়। [সং. √ স্ফুট্ + বাং. অ]। ফুটকড়াই, ফুটকলাই বি. ফুটানো...

ফুকরানো

ফুকারা, ফুকরানো ক্রি. বি. 1 উচ্চস্বরে ডাকা (‘মাসি বলি ফুকারিয়া মিলালো বালক’: রবীন্দ্র); 2 চিত্কার করা (‘চোরের জননী ফুকারি কাঁদিতে নাহি পারে’, ফুকরে কাঁদে)।

ফুকারা

ফুকারা, ফুকরানো ক্রি. বি. 1 উচ্চস্বরে ডাকা (‘মাসি বলি ফুকারিয়া মিলালো বালক’: রবীন্দ্র); 2 চিত্কার করা (‘চোরের জননী ফুকারি কাঁদিতে নাহি পারে’, ফুকরে কাঁদে)।

ফুকার

ফুকার বি. উচ্চ চিত্কার বা ডাক।

ফুকর

ফুকর, (কথ্য) ফোকর [ phukara, (kathya) phōkara ] বি. ছিদ্র, গর্ত (ফাঁকফোকর, ইঁদুরটা ফোকরের মধ্যে ঢুকে গেল)। [সং. ভূক (ভূকর্) > ফুকর (?) তু. হি. ফোঁক (ছিদ্র)]।

ফুকন নল

ফুকন নল বি. স্যাকরার ব্যবহৃত আগুনে ফুঁ দেবার নল, blowpipe.

ফুকন

ফুকন [ phukana ] বি. ফুঁ দেওয়া, ফুত্কার। [হি. ফুঁক + বাং. অন]। ফুকন নল বি. স্যাকরার ব্যবহৃত আগুনে ফুঁ দেবার নল, blowpipe.

ফোঁসানো

ফুঁসা, ফুঁসানো, ফোঁসা, ফোঁসানো [ phum̐sā, phum̐sānō, phōm̐sā, phōm̐sānō ] ক্রি. বি. 1 ফোঁস ফোঁস শব্দ করা; 2 রাগে চাপা গর্জন করা। [ধ্বন্যা.]। ফুঁসানি, ফোঁসানি বি. ফোঁস ফোঁস আওয়াজ; চাপা গর্জন।

ফোঁস

ফোঁস [ phōm̐sa ] বি. 1 দুঃখ প্রভৃতি চাপা আবেগের আকস্মিক প্রকাশের ফলে তীব্র নিশ্বাসের শব্দ; 2 সাপের গর্জন; 3 ক্রুদ্ধ গর্জন (কথা শুনেই ফোঁস করে উঠল)। [ধ্বন্যা.]। ফোঁসফোঁসানি বি. ক্রুদ্ধ গর্জন বা হম্বিতম্বি। ফোঁসফোঁসানো ক্রি. বি. রাগ দেখানো, ক্রুদ্ধ হয়ে গর্জন বা হম্বিতম্বি করা।