থ থলো থলো, থোলো [ thalō, thōlō ] বি. ১. গোছা, গুচ্ছ (থোলো থোলো ফুল, চাবির থোলো); ২. স্তবক, তোড়া। [সং. স্তর > থর > থল + উয়া =থলুয়া > থলো]।
থ থলে থলি, (কথ্য) থলে [ thali, thalē ] বি. চট, কাপড় প্রভৃতির তৈরি ঝুলি (বাজারের থলি, টাকার থলি)। [সং. স্হলী-তু. হি. থৈলা]।
থ থলি থলি, (কথ্য) থলে [ thali, thalē ] বি. চট, কাপড় প্রভৃতির তৈরি ঝুলি (বাজারের থলি, টাকার থলি)। [সং. স্হলী-তু. হি. থৈলা]।
থ থাক থাক [ thāka ] বি. ১. স্তর (বইয়ের থাক, থাকে থাকে সাজানো); ২. শ্রেণি। [ < সং. স্তবক]। থাকবন্দি বিণ. ১. বিভিন্ন শ্রেণিতে বিভক্ত; ২. স্তরে স্তরে সাজানো।
থ থাউকো থাউকা, (কথ্য) থাউকো [ thāukā, thāukō ] বিণ. (ওজন অনুসারে না হয়ে) থোক হিসাবে বা মোটের উপর, থোকে (থাউকো দরে কিনলাম)। [তু. হি. থাকথোক দ্র]।
থ থাউকা থাউকা, (কথ্য) থাউকো [ thāukā, thāukō ] বিণ. (ওজন অনুসারে না হয়ে) থোক হিসাবে বা মোটের উপর, থোকে (থাউকো দরে কিনলাম)। [তু. হি. থাকথোক দ্র]।
থ থেবড়া থেবড়া [ thēbaḍā ] বিণ. চ্যাপটা, ভোঁতা (থেবড়া নাক)। [দেশি]। থেবড়ানো ক্রি. চ্যাপটা করা। ☐ বিণ. উক্ত অর্থ।