থুয়া

থুয়া, থোয়া [ thuẏā, thōẏā ] ক্রি. (আঞ্চ. ও পদ্যে) রাখা, স্হাপন করা (‘ঘুমাইনু মুখ থুয়ে জননীর বুকে’: নজরুল; দেওয়া থোয়া)। ☐ বি. বিণ. উক্ত অর্থে। [বাং. √থু + আ < সং. √ স্হা + ণিচ্]।

থুথু

থুতু, থুথু [ thutu, thuthu ] বি. নিষ্ঠীবন, মুখের ফেনাযুক্ত লালাজাতীয় তরল। [সং. থুত্]।

থুতু

থুতু, থুথু [ thutu, thuthu ] বি. নিষ্ঠীবন, মুখের ফেনাযুক্ত লালাজাতীয় তরল। [সং. থুত্]।

থোড়া

থুড়া, থোড়া১ [ thuḍā, thōḍā ] ক্রি. ১. কুঁচি কুঁচি করে কাটা; ২. প্রহারে জর্জরিত করা; ৩. (আল.) তিরস্কারে অস্হির করা (ওকে একদিন আচ্ছা করে থুড়ে দেব)। ☐ বি. উক্ত সব অর্থে। [তু. হি. থুর্না]। থোড়া২ [ thōḍ়ā ] বিণ. সামান্য, অল্প (‘মোদের পাড়ার থোড়া দূর দিয়ে যাইয়ে’: রবীন্দ্র)। [হি. থোড়া]। থোড়াই ক্রি-বিণ. বিণ. একটুও না, মোটেই না (তাকে আমি থোড়াই কেয়ার করি)।

থুড়া

থুড়া, থোড়া [ thuḍā, thōḍā ] ক্রি. ১. কুঁচি কুঁচি করে কাটা; ২. প্রহারে জর্জরিত করা; ৩. (আল.) তিরস্কারে অস্হির করা (ওকে একদিন আচ্ছা করে থুড়ে দেব)। ☐ বি. উক্ত সব অর্থে। [তু. হি. থুর্না]।

থুড়ি

থুড়ি [ thuḍ়i ] অব্য. বি. ১. ভ্রমবশত উচ্চারিত বাক্য প্রত্যাহারসূচক শব্দ (তোমাদের ওই খাঁদুবাবু, থুড়ি রামবাবু, কেমন আছেন?); ২. ছোটদের খেলা সাময়িক বন্ধ রাখার বা স্হগিত রাখার সংকেতবিশেষ (আমি থুড়ি দিয়েছি, এখন ছুঁলে চলবে না)। [দেশি, ধ্বন্যা.]।

থাল

থালা, (আঞ্চ.) থাল [ thālā, thāla ] বি. (সাধারণত) ধাতুর তৈরি চ্যাপটা ভোজনপাত্রববিশেষ। [সং. স্হাল]।

থালা

থালা, (আঞ্চ.) থাল [ thālā, thāla ] বি. (সাধারণত) ধাতুর তৈরি চ্যাপটা ভোজনপাত্রববিশেষ। [সং. স্হাল]। থালি বি. ছোট থালা।

থাপড়

থাপ্পড়, থাপড় [ thāppaḍ, thāpaḍ ] বি. চড়, চপেটাঘাত, চাপড় (মারল গালে এক থাপ্পড়)। [হি. থপ্পড়]।