তুল্য

তুল্য [ tulya ] বিণ. সদৃশ, অনুরূপ, সমান (তার তুল্য বীর কে আছে?)। [সং. তুলা + য]। তুল্যমূল্য বিণ. সমান সমান, সমকক্ষ (দুজনের যোগ্যতা তুল্যমূল্য)। তুল্যযোগিতা বি. সাদৃশ্যমূলক কাব্যালংকারবিশেষ। তুল্যরূপ বিণ. একই রকম। তূল্যাকৃতি বি. একই রকমের চেহারা। ☐ বিণ. তুল্যরূপ, একই চেহারা বা মূর্তিবিশিষ্ট।

তুলসী দেওয়া

তুলসী চড়ানো, তুলসী দেওয়া ক্রি. বি. নারায়ণের প্রসন্নতা বা আশীর্বাদ লাভের জন্য তাঁর চরণে তুলসীপাতা দেওয়া।

তুলসী চড়ানো

তুলসী চড়ানো, তুলসী দেওয়া ক্রি. বি. নারায়ণের প্রসন্নতা বা আশীর্বাদ লাভের জন্য তাঁর চরণে তুলসীপাতা দেওয়া।

তুলসীমঞ্চ

তুলসীমঞ্চ বি. মাটির বা বাঁধানো যে বেদির উপর তুলসী গাছ রোপণ করে নিত্যপূজা করা হয়।

তুলসী

তুলসী [ tulasī ] বি. হিন্দুদের কাছে পবিত্র বলে পরিগণিত গাছবিশেষ বা তার পাতা, basil. [সং. তুলা + √ সো + অ + ঈ]। তুলসী চড়ানো, তুলসী দেওয়া ক্রি. বি. নারায়ণের প্রসন্নতা বা আশীর্বাদ লাভের জন্য তাঁর চরণে তুলসীপাতা দেওয়া। তুলসীমঞ্চ বি. মাটির বা বাঁধানো যে বেদির উপর তুলসী গাছ রোপণ করে নিত্যপূজা করা হয়। তুলসীবনের বাঘ — সাধু বলে পরিচিত অসাধু ব্যক্তি বা দুর্জন।

তুলনীয়

তুলনীয় বিণ. তুলনার যোগ্য, উপমেয়, তুল্য।

তুলনা

তুলনা [ tulanā ] বি. ১. উপমা, সাদৃশ্য (তুলনা নেই); ২. সদৃশ ব্যক্তি বা বিষয় (‘তোমারি তুলনা তুমি প্রাণ এ মহীমণ্ডলে’: রা. গু.); ৩. সাদৃশ্য নিরূপণ, অন্যের সঙ্গে পার্থক্য বা তুল্যতা নির্ধারণ (দুজনের মধ্যে তুলনা করা)। [সং. √ তুল্ + অন + আ]। তুলনীয় বিণ. তুলনার যোগ্য, উপমেয়, তুল্য। তুল্য বিণ. ১. তুলনার যোগ্য, তুলনীয়; ২. সদৃশ, অনুরূপ, সমান। [সং. তুলা + য]।

তেরোই

তেরোই বি. বিণ. মাসের তেরো তারিখ বা তারিখের (এ মাসের তেরোই যাব, তেরোই বৈশাখ)।

তেরো

তেরো [ tērō ] বি. বিণ. ১৩ সংখ্যা বা সংখ্যক। [হি. তেরহ < পা. তেরস < সং. ত্রয়োদশ]। তেরোই বি. বিণ. মাসের তেরো তারিখ বা তারিখের (এ মাসের তেরোই যাব, তেরোই বৈশাখ)।