তলানো [ talānō ] ক্রি. ১. ডুবে যাওয়া, জলের নীচে যাওয়া (নৌকাটা নিমেষে তলিয়ে গেল); ২. অন্তরে বা ভিতরে প্রবেশ করা, ভালোভাবে উপলব্ধি করা; গূঢ় মর্ম বোঝা (কথাটা তলিয়ে দেখো, ব্যাপারটা তলিয়ে দেখলে না); ৩. পেটে থাকা, বমি না হওয়া (পেটে কোনো খাবারই তলায় না)। ☐ বি. বিণ. উক্ত সব অর্থে। [তল দ্র]।